
নাগর আমজাদ শ্রাবণ
folk
TantalizingPerfectThirds8613·2:40

2:40
নাগর আমজাদ শ্রাবণ
folk
Creator: TantalizingPerfectThirds8613Release Date: October 19, 2024
Lyrics
নাগর আমার প্রেম করেনা করি কি উপায় গো
করি কি উপায়?
ফাগুন মাসে আগুন লাগে মনেরই খাঁচায় গো
মনের ই খাঁচায়
নাগর আমার প্রেম করেনা করি কি উপায় গো
করি কি উপায়?
রক্ত রাঙ্গা আলতা দিলাম নূপুর ঝরা পায়,
তবুও নাগর আমার দিকে ফিরে নাহি চায় ।
ঠোঁট পালিশে লাল করিলাম আমার রাঙ্গা ঠোঁট
তবুও কেন তার বুকেতে লাগে নাগো চোট !
গো লাগে নাগো চোট ।
জরি ফিতার আঁচল দিলাম কাজল দিলাম চোখে
একটু নাগর চাওনা ফিরা হাসি মাখা মুখে ।
জলে ভাসা সাবান দিলাম মধু ভরা গায়ে
আর যে নাগর সয়না দেরি যায় যে বেলা বয়ে
গো যায় যে বেলা বয়ে
নাগর আমার কেমন জানি প্রেমের কথা কয়না
আমি কি তার গুনগুনানি সুরের পাখি ময়না
নাগর আমার ভোলাভালা থাকে চুপিচুপি
আসবে কবে মনের ঘরে জ্বালাইয়া সে কুঁপি
গো জ্বালাইয়া সে কুঁপি
নাগর আমার প্রেম করেনা করি কি উপায় গো
