এক কুলেতে স্বজন ভোজন
আরেক কুলে নিপিড়ন
ভবের হাটে পাঠাইলা সাঁই
কিবা এ্যাতো প্রয়োজন।।
হাটে-ঘাটে নদী নালা
সবই দেখি বহমান
কোথা থেকে কেবা আসে
কখন যেন ডুবে যায়।।
কিসের আশায় করলে দাওয়াত
মন আমার ভোজনশালা
আশায় আশায় পথের পানে
থাকো গোপন নিরালায়।।
সখের বসে বাইলাম তরী
অতল দরিয়াই
বুঝলাম পরে সবই লীলা
মিছে দুনিয়াই,মিছে দুনিয়াই।।