Folk-Fusion| আমার বাংলাদেশ, তুমি সবুজ !

Lyrics
আমার বাংলাদেশ
তুমি সবুজ
তোমার আকাশ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত
প্রতিবেশী তোমাকে ব্যস্ত রেখেছে!
তোমার স্যাটেলাইট রাখা মিয়ানমারের আকাশে!
চুপ! চুপ! চুপ! বলতে নেই!
আমার বাংলাদেশ
তুমি সবুজ
এদেশের মানুষ সাধারণ, বোকাসোকা তাই
নিত্য চমক, ধোঁকা! সবাই সুযোগ চাই...
এদেশের মানুষ সাধারণ, বোকাসোকা তাই
নিত্য চমক, ধোঁকা! সবাই সুযোগ চাই...
প্রতিবেশীর দয়ায় পেঁয়াজ আসে
হায় হায় হায় ভালবাসে ঠিকই ভালবাসে...
তাদের সাথে গুডউইল, ভালো চেইন
তোমার বুকে চলে তাই তালাবদ্ধ ট্রেইন!
এদেশের মানুষ সাধারণ, বোকাসোকা তাই
নিত্য চমক, ধোঁকা! সবাই সুযোগ চাই...
তোমার আকাশ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত
প্রতিবেশী তোমাকে ব্যস্ত রেখেছে!
তোমার স্যাটেলাইট রাখা মিয়ানমারের আকাশে!
চুপ! চুপ! চুপ! বলতে নেই!
আমার বাংলাদেশ
তুমি সবুজ
উনিশ শো একাত্তর, আমরা যায়নি ভুলে
তোমাকে দয়ায় দিয়েছে তারা, আমাদের হাতে তুলে!
উনিশ শো একাত্তর, আমরা যায়নি ভুলে
তোমার সন্মান তোমার অস্তিত্ব মর্যাদার মুলে।
উনিশ শো একাত্তর, আমরা যায়নি ভুলে
কারো দয়ায় নয়, পেয়েছি রক্তের বিনিময়ে!
অসুস্থ বিকারগ্রস্থ হয়েছো নোংরা রাজনীতিতে
আমরা প্রস্তুত, বুক পেতে নেবো তোমাদের ফুলের আঘাতকে
জানি রক্ত ভালোবাসা তুমি নিজের মাটির বুকে
রক্তই দেবো সন্মান, আর্তমর্যাদায়। তোমাদের খণ্ডিত ইতিহাসে!
আমার বাংলাদেশ তুমি আবার সবুজ হবে
সকলকে এক করে খণ্ডিত সীমানা ভেঙে!
