MusicMint AI Music Generator Logo
MusicMint

খোলা আকাশের নিচে

bengali sad romantic ballad slow 58 bpm d minor only authentic bengali male vocal breathy emotional acoustic guitar sarangi soft tabla piano ambient strings cinematic melancholic longing heartbreak adhunik bengali song folk fusion Playback, Bollywood, Indian Classical, Filmi vocal style reverb open sky feeling incomplete love story silent sacrifice musical mood reference points tempo 5565 bpm ati dhiir hrdy ttaanaa key d minor baa e minor bissaadmy lead instrument saaraanggi acoustic guitar rhythm soft tabla light brushed snare texture reverbheavy airy open space feel vocal style breathy emotional Playback, Bollywood, Indian Classical, Filmi Bengali Music, Film Score, Pop Rock ghraanaa outro strings fade with humming citaar saajete shuye o piyaa refrainer jny ekttu elongated melismaa surer ttaan deoyaar kthaa style tag melismatic chorus

dasgupta_avijit15·7:01

Lyrics

খোলা আকাশের নিচে

একলা বসে আছি

তোমার পথ চেয়ে,

যুগ যুগ কেটে যাবে

তুমি রয়ে যাবে মনে

আমার সবটুকু নিয়ে ।

ভেবেছিলাম -

হাত রাখব হাতে

তোমার সময়ে অসময়ে,

আঁধারেও আলো হয়ে

থাকব তোমার পাশেতে ॥

তুমি চলে গেলে

ফেলে রেখে আমাকে

শুনলে না

জানতেও চাইলে না

কি ছিল আমার মনেতে ॥

ও ও ও ও পিয়া ----ও পিয়া

আর কথা হলো না

দেখা হলো না তো

তোমার সাথে - ছেড়ে যাওয়া ঠিকানাতে

ও গো পিয়া -----

বেঁধেতো রাখিনি তোমায়

শর্তের শিকলের টানে,

ভালোবাসার অন্ধ গলিতে

হারাতে দেয়নি তোমায়

যাতে তুমি খুঁজে পাও

তোমার জীবনের মানে ।

বলেছি সব সময়

তোমার ভালো চেয়ে

উড়ে যেতে ওই খোলা আকাশে

মুক্তির স্বাদ নিতে ---

তুমি তো তখন বাঁধন ছাড়া

স্বাধীন পাখি হলে,

আকাশ জুড়ে উড়ে গেলে

আকাশ শুধুই তোমার,

ছেড়ে দেয়ার আনন্দেই খুঁজে নিলাম

আমার ভালোবাসার হার ।।

ও ও ও ও পিয়া ----ও পিয়া

বুঝিনি তখন

এমন করে হারিয়ে যাবে

দেখা হবে না আর ---

ও রে পিয়া -----

আমি শুধু চেয়েছি

তোমার মন যা চায়

সেই পথেই এগিয়ে যাও,

তোমার ভালোবাসার হাত ধরে

স্বপ্ন বুনে নাও।

তোমার সব দিশাতে পাবে

আমার মৌন সায়,

তোমার প্রতিটি ভালো লাগায়

আমার উদাসী মন ভরে যায়।।

ও ও ও ও পিয়া ----ও পিয়া

তুমি শুধু ভালো থেকো

আমাকে হঠাৎ দেখা নদী ভেবো

নদীতে ঢিল ছুঁড়ে মেরো না আর ---

ও গো পিয়া -----

শুধু মনে রেখো

তোমার রামধনু চোখেতেই আমার সুখ,

তোমার চোখের জলেই আমার দুখ ।

তোমার মুক্তির আনন্দেই বাজে

আমার নিঃসঙ্গতার গান,

তোমার অনাবিল হাসিতেই

আমার শূন্য বুক পায় পরিত্রাণ।

ও ও ও ও পিয়া ----ও পিয়া

অনেক গোপন না বলা কথা

না হয় তুমি নাই বা জানলে

তুমি শুধু পূর্ণিমা রাতগুলোতে

আকাশটাকে ছুঁয়ে দেখো ----

ও রে পিয়া -----

ও গো পিয়া -----

ও গো পিয়া -----

আমি রয়ে যাবো...

শুধু তোমার জন্য ...

চিতার সাজেতে শুয়ে

খোলা আকাশের দিকে তাকিয়ে

একই কথা বলে যাব

জন্ম থেকে জন্মান্তরে

তোমাকে ভালোবাসি পিয়া... ❤️

ও রে পিয়া -----

ও রে পিয়া -----

Like this song? Create something similar