আমার আমার করি যাহা সে আসলে আমার নয়

  • সে আসলে আমার নয় ।।
  • male vocals
  • guitar
  • classical
আমার  আমার  করি যাহা  সে আসলে আমার নয়

Lyrics

আমার আমার করি যাহা

আসলে তো আমার নয় ।

আমার দেহ আমার বাড়ি

কদিন পরেই মাটি ময় ।

ও গুরু আমার আমার করি যারে

সে আসলে আমার নয় --2

রুপের গরব টাকার গরব

ঠুকে রঙিন ঝাড়বাতি।

কদিন পরেই পড়বে ধুলায়

সাঙ্গ হবে জারিজুরি।

মিছে মোহের বদ্ধ জ্বাল

ত্রিপাপ জ্বালা ময়

জ্বরা জনম ঘুরে ই মলেম

মুক্তি সেথায় নয় ।

** ** **

ও গুরু আমার আমার করি যারে

সে আসলে আমার নয় -2

ও আমার পঞচ ভূতে গড়া দেহ

জল বাতাসে ভরা

ঐ রুপের ফানুস কামের মোহ

ভগন হবে তরা ।

(ও গুরু )আপন আছে আপন মাঝে

মনের রাজা কয়

মন মণিপুর বিন্দা বন আজ

সকল কৃষ্ণ ময় ।

ও গুরু আমার আমার করি যারে

সে আসলে আমার নয় --2

মানুষ মারার ধরম ছাড়ি

মানুষ গড়ো ভাই

রামকৃষ্ণ কহে বিশ্বে ব্রহ্ম ভিন্ন নাই।

লক্ষ জনম সাধন গুনে

মানব দেহ হয় ।

হিংসা ক্রোধ ছাড়িলে মন

বিশ্ব আত্মা ময় ।

ও গুরু আমার আমার করি যারে

সে আসলে আমার নয় --